রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মানবিক সহায়তা ঠাকুরগাঁওয়ে শীতার্তদের জন্য উন্নত শীতবস্ত্র

রবিউল এহ্সান রিপন

ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:১১ পিএম

মানবিক সহায়তা ঠাকুরগাঁওয়ে শীতার্তদের জন্য উন্নত শীতবস্ত্র

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও জেলায় এক হাজার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে উন্নত মানের শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট।শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের হেড অফ অপারেশন (নর্থ রিজিওন) মোহাস্মদ ইকবাল।

ফাউন্ড রাইজিং অফিসার আহমেদ জব্বার, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর শায়েখ মেজবাহুল হক, প্রেসিডেন্ট শায়েখ আশরাফুল ইসলাম।

ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হক, মিডিয়া অফিসার মো. আব্দুল্লাহ, জমীরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ শরিফুল ইসলাম এবং গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট এবং ওয়েলবিং বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এমন মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।