শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সারজিসকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর দুঃখ প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ১২:০২ পিএম

সারজিসকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর দুঃখ প্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে 'অবাঞ্ছিত' ঘোষণার ঘটনায় সৃষ্ট বিতর্কের পর এবার দুঃখ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এই দুঃখ প্রকাশের কথা জানান।মোতালেব হোসেন তার ফেসবুকে লেখেন।

"আমার একটি পোস্টে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সন্ত্রাসী রুবেলের সহযোগী আওয়ামী দোসর সাইফুল এবং তার প্রশ্রয়দাতা রাজশাহী অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

ইমরান ইমনের বিরুদ্ধে বলতে গিয়ে আমি অনাকাঙ্ক্ষিতভাবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিস আলমকে জড়িয়ে ফেলি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।"এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নিজের দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, "এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি এই এমরান ইমন সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সারজিস আলমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নাই। তার মানে এর সাথে খোদ সারজিস আলম নিজে জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।"এই ঘটনা সারাদেশের রাজনীতি এবং দলের অভ্যন্তরীণ কোন্দলকে সামনে এনেছিল। মোতালেব হোসেনের এই দুঃখ প্রকাশের পর এনসিপির অভ্যন্তরীণ এই বিতর্কিত বিষয়ের আপাতত অবসান ঘটল।