রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৩৭ পিএম

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।

আজ রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় উল্লেখ করা হয়, আগামীকাল সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:

উত্তর পানগাঁও

দক্ষিণ পানগাঁও

জাজিরা

কাজিরগাঁও

দক্ষিণ বাগৈর

কান্দাপাড়া

আইন্তা কাউটাইল

ব্রাহ্মণগাঁও

বসুন্ধরা

এই সময়সীমার মধ্যে এই সকল এলাকায় বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুঃখ প্রকাশ করেছে।