ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:২৩ পিএম
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা"—এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন, গাজীপুর এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের নাগরিকরা অংশ নেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্লোগানে মুখরিত ছিল পুরো আয়োজন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে "দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. শরিফ উদ্দীন।
সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক মো. নাজমুল হুসাইনও উপস্থিত ছিলেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গাজীপুরের সভাপতি জনাব মাহমুদ হাসান।অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), গাজীপুর এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন