ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৫৮ পিএম
পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপী এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব।
পঞ্চগড় সদর কালব’র চেয়ারম্যান ফারুক আহাম্মেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান, পঞ্চগড় জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল।
সদর উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন ও ক্লাস্টার প্রতিনিধি পরিষদ পঞ্চগড়’র চেয়ারম্যান আব সাঈদ।আলোচনা সভায় বক্তারা সমবায় কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে কালব'র ভূমিকার প্রশংসা করেন।বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর কালব’র চেয়ারম্যান রেজাউল করিম লিটন, আটোয়ারী উপজেলা কালব’র চেয়ারম্যান মুঃ বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার।
দেবীগঞ্জ উপজেলা কালব’র চেয়ারম্যান নুরে আলম, তেঁতুলিয়া উপজেলা কালব’র চেয়ারম্যান মাসুদ আল করিম, বোদা উপজেলা কালব’র চেয়াম্যান হকিকুল ইসলাম প্রমুখ।সাধারণ সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয় এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন