রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যে এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:২০ পিএম

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যে এলাকায়

সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়: বিদ্যুৎ বিভাগ নিশ্চিত করেছে যে, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে আমপাড়া, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগর।

 মুক্তারপাড়া, শিল্পকলা এলাকা, থানা এলাকা, পৌরসভা, উকিলপাড়া, কাজির পয়েন্ট, ওয়াপদা রোড, বিহারী পয়েন্ট, প্রিয়াঙ্গন মার্কেট এবং এসপি বাংলো এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।

সুনামগঞ্জ বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের কাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। এলাকাগুলোর বাসিন্দাদের আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।