বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:১০ এএম

সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

নদীতে ঘন কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় ঢাকা, চাঁদপুর, ভোলা।

বরিশালসহ দেশের বিভিন্ন রুটের লঞ্চগুলোকে যে যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর পাড়ে নোঙর করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষে চারজন নিহতের ঘটনার পর নৌ-নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত ‘জাকির সম্রাট-৩’ এবং অপর লঞ্চ ‘অ্যাডভেঞ্চার-৯’ জব্দসহ চারজন স্টাফকে আটক করা হয়েছে। পুনরায় কোনো জানমালের ক্ষতি এড়াতেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা হাজার হাজার যাত্রী কুয়াশা কাটার অপেক্ষায় প্রহর গুনছেন।