মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২০, ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’-এর আয়োজনে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পটি ২১ জানুয়ারি (বুধবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
আশা-ঠাকুরগাঁও (রানীশংকৈল) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. একরামুল হকের সভাপতিত্বে রানীশংকৈল-০১ ব্রাঞ্চে এই বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ-আল-বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান।
ক্যাম্পে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মো. জুয়েল হক (পিটি) এবং দুইজন স্বাস্থ্য সহকারী সরাসরি চিকিৎসাসেবা প্রদান করছেন। আয়োজকরা জানান, ক্যাম্পে ইতিমধ্যে প্রায় দুই শতাধিক রোগী সেবা নিয়েছেন। মূলত হাঁটু, কোমর, ঘাড় ও হাতের ব্যথা ছাড়াও প্যারালাইসিস এবং আর্থ্রাইটিস রোগীদের আধুনিক ফিজিওথেরাপি প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে রানীশংকৈল-০১ ও ০২ ব্রাঞ্চের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্নত ফিজিওথেরাপি সেবা হাতের কাছে পেয়ে স্থানীয় ভুক্তভোগী রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।