এপ্রিল ২৯, ২০২৬, ১০:৪৫ এএম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে রবিন মিয়া (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত রবিন মিয়া চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত চলাকালীন রবিন পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দিকে রওনা দেয়।
পথিমধ্যে সে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন