শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৫৭ পিএম

শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ বিভ্রাটের নোটিশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার (১ মে) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সুনামগঞ্জের সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর কাজ চলবে এই উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর উপজেলার আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

সহকারী ম্যানেজার আলাউল হক সরকার এ বিষয়ে জানান, রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের কাজ করার সময় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা আবশ্যক। মূলত সিস্টেমের আধুনিকায়ন এবং উন্নয়নমূলক কাজের কারণেই এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সরকারের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে স্থানীয় সাব-জোনাল অফিস।