রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ের আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মোঃ আব্দুর রাজ্জাক

মে ২৩, ২০২৬, ০১:১১ এএম

পঞ্চগড়ের আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পুশইনের আশঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এখানে।

সভায় বক্তারা জানান, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্প্রতি রাব আউলিয়া মাজার শরীফের ওরশ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া মাদক, জুয়া, চুরি, চোরাচালান ও সড়ক নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেন উপস্থিত কর্মকর্তারা। সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান, বিজিবি কমান্ডার, স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। ইউএনও রিপামনি দেবী জানান, মাদক ও বাল্যবিবাহ ঠেকাতে সচেতনতার পাশাপাশি আইনি ব্যবস্থা