বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক ছাত্রদল নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৮:৩১ পিএম

তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক ছাত্রদল নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামের একটি বাসায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা তাদের আটক করার পর মারধর করেছে বলেও খবর পাওয়া গেছে।ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়দের অভিযোগ, সাকিবকে অনুসরণ করে বাসায় ঢুকে তারা অশালীন অবস্থায় পান। 

তবে সাকিফ এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে এবং নিরাপত্তাজনিত কারণে ওই রাতে তিনি সেখানে অবস্থান করছিলেন বলে জানান সাকিফ।ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন সাকিফ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নিয়ে এসেছে। সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন জানিয়েছেন, বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।