বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নীলফামারীতে ব্লেড দিয়ে জখম করে ছিনতাই

শহিদুল ইসলাম

মে ২৪, ২০২৬, ১১:৩৪ পিএম

নীলফামারীতে ব্লেড দিয়ে জখম করে ছিনতাই

ছবি-দিনাজপুর টিভি

নীলফামারীর পুলের হাট বড় বাড়ি এলাকায় এক ব্যক্তিকে ব্লেড দিয়ে গুরুতর জখম করে মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত ব্যক্তির নাম কালাম বলে জানা গেছে।তিনি নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল পাহাড়ের মোড় এলাকার বাসিন্দা। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

ঘটনাস্থলে তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ছিনতাইকারীরা তার কাছ থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তিকে কেউ চিনলে তার পরিবারকে দ্রুত খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।