মে ২৪, ২০২৬, ১১:৪০ পিএম
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে উৎসুক মানুষের নজর কাড়তে এক খামারি তার কোরবানির গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’। গরুটি প্রচুর খাবার খায় এবং সারাক্ষণ চিৎকার করে বলে জানিয়েছেন মালিক। গরুর স্বভাবের সঙ্গে মিল রেখেই শখ করে এমন অদ্ভুত নাম দিয়েছেন তিনি।
আজ রোববার গরুটি ও তার মালিকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার সৃষ্টি হয়।ভাইরাল হওয়া ভিডিওতে মালিক জানান, খাওয়ার পরিমাণ ঠিকমতো না পেলে গরুটি উচ্চস্বরে চিৎকার করতে থাকে।
বিশাল আকৃতির এই কালো ষাঁড়টি একবারেই প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলতে সক্ষম। প্রতিদিন নিয়মিত ঘাস ও খড় তো থাকেই। আপাতত গরুটির দাম হাঁকা হয়েছে ৯ লাখ টাকা এবং এই দাম পেলে তিনি বিক্রি করে দেবেন।হাটে গরুটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। ফেসবুকের কমেন্ট বক্সে ব্যবহারকারীরা নাম নিয়ে নানা রসাত্মক মন্তব্য করছেন। কেউ কেউ গরুটির খাবারের অভ্যাসের কারণে অস্থিরতার কথা উল্লেখ করেছেন।ঈদের আগে হাটের এই বিচিত্র নামকরণ বিনোদন জোগাচ্ছে সবাইকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন