রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, রাস্তা কেটে প্রতিবন্ধকতা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০১:১৭ পিএম

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, রাস্তা কেটে প্রতিবন্ধকতা

রাস্তা কেটে প্রতিবন্ধকতা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে স্থানীয় ‘ইয়াসিন বাহিনী’র সন্ত্রাসীরা এই হামলা চালায়। হামলাকারীরা বুলডোজার চালিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবেশ ঠেকাতে সংযোগ সড়কের অন্তত তিনটি স্থানে রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

হামলাকারীরা ভারী যন্ত্রের সাহায্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়।র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, রাস্তা কেটে ফেলার কারণে র‍্যাবের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়। 

সদস্যরা দীর্ঘপথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অভিযানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

যৌথ অভিযানের পর থেকে এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে।গত মার্চ মাস থেকে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় যৌথবাহিনী। এরপর এলাকাটিতে র‍্যাব ও পুলিশের দুটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়। 

হামলাকারী ইয়াসিন বাহিনীর সদস্যরা পাহাড়ের গহীনে আত্মগোপনে থেকে বারবার নাশকতার চেষ্টা চালায়। যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় সন্ত্রাসীরা প্রশাসনিক তৎপরতার খবর দ্রুত পেয়ে যায় বলে র‍্যাব জানিয়েছে।যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে অপরাধ নির্মূল কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।