মে ২৫, ২০২৬, ১১:২৪ পিএম
বরিশালের হিজলায় মেঘনা নদীর শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেছে। সোমবার বিকেলে আলিগঞ্জ থেকে ধুলখোলা যাওয়ার পথে আকস্মিক ঝড়ে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে থাকা আট যাত্রীর মধ্যে পাঁচজন প্রাণে বাঁচলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে বাবা ও তার ১২ বছর বয়সী ছেলেও রয়েছেন।হিজলা নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সরকারি জেলের চাল নিয়ে নৌকাটি রওনা দিয়েছিল। নদীর তীব্র ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি দ্রুত ডুবে যায়।
নিখোঁজরা হলেন নুর ইসলাম, তার ছেলে ইব্রাহিম এবং হারুন বিশ্বাস। খবর পাওয়ার পর থেকেই নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ দল উদ্ধার তৎপরতা শুরু করেছে।
উদ্ধারকারীরা এখন পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাননি।হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থলটি আলিগঞ্জ ঘাট থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।
বিরূপ আবহাওয়ার মধ্যেও উদ্ধার কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নেওয়া হচ্ছে। ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধারেও চেষ্টা চলছে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উদ্ধারকারী দলগুলো।অবহাওয়া ভালো না থাকায় উদ্ধার অভিযানে কিছুটা বিলম্ব হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন