রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে সাবেক ইমামের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২৬, ০৯:১১ পিএম

পঞ্চগড়ে সাবেক ইমামের স্মরণে দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ্ব ক্কারী তাহেরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ জামে মসজিদ কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।

তিনি ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ৩৩ বছর সফলভাবে দায়িত্ব পালন করেন।মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. এমদাদুল হকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তারা মরহুমের মানবিক গুণাবলী ও সমাজসেবামূলক কাজের স্মৃতিচারণ করেন। 

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান ও অন্যান্য ধর্মীয় নেতারা তাঁর কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, তিনি শুধু ইমাম ও খতিব ছিলেন না, একজন হোমিও চিকিৎসক হিসেবেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মরহুমের পরিবারের সদস্যরা তাঁর ব্যক্তিত্ব নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন।

গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দোয়া মাহফিলে উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. মনিরুজ্জামান মোনাজাত পরিচালনা করেন।