জুন ৮, ২০২৬, ০২:৪৪ পিএম
চাকরিচ্যুতির প্রতিবাদে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার দুপুরে রামপুরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।শ্রমিকদের বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, পোশাকশ্রমিকেরা তাদের দাবি আদায়ে সড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।শ্রমিকেরা জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
পুলিশ ও শ্রমিকদের মধ্যে আলোচনার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকায় ওই এলাকায় তীব্র যানজট রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন