সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ১১:০১ এএম

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

মহাখালীতে অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে শত শত শ্রমিক সড়কে অবস্থান নিলে ওই এলাকার দুই পাশের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কে শ্রমিকদের অবস্থানের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

শ্রমিকরা মে মাসের বেতন, গত বছরের ছুটির টাকা ও এরিয়া বিলসহ সাতটি দাবি জানিয়েছেন। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে নোটিশ পে-বিল পরিশোধ এবং শ্রম আইন অনুযায়ী সার্ভিস বেনিফিট প্রদান। এছাড়া শ্রমিকদের ওপর কোনো ধরনের পুলিশি মামলা বা ভয়ভীতি প্রদর্শন না করার দাবিও জানানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে তারা দফায় দফায় আলোচনা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা তাদের অবস্থানে অনড় রয়েছেন।