শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে ইউনিয়ন ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১৩, ২০২৬, ০৩:৪২ পিএম

পঞ্চগড়ে ইউনিয়ন ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সোমবার দুপুরে পঞ্চগড় শহীদ মিনারের সামনে দুই দফা দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন ডাকঘর কর্মচারীরা। বাংলাদেশ ডাকঘর ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করেন তারা।ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক কর্মচারী।

বক্তারা জানান, বিগত সরকারের আমলে তাদের বেতন-ভাতা ছিল অত্যন্ত নগণ্য। বারবার আবেদন করা সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। বর্তমান সরকারের কাছে তাদের জোর দাবি, তাদের এই মানবেতর দিন যাপনের অবসান ঘটাতে হবে। অবিলম্বে বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি ঈদ বোনাস চালুর দাবিও জানান তারা।

দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন পরিষদের নেতারা।মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাকঘর ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক দুলাল, সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সবশেষে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।