রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারী কিন্ডার গার্ডেনের অভাবনীয় সাফল্য: বৃত্তি পরীক্ষায় উপজেলায় সেরা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৬, ১১:৫১ পিএম

আটোয়ারী কিন্ডার গার্ডেনের অভাবনীয় সাফল্য: বৃত্তি পরীক্ষায় উপজেলায় সেরা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী কিন্ডার গার্ডেন ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শিক্ষার মান উন্নয়ন ও মেধা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে সাফল্য বজায় রেখেছে।প্রতিষ্ঠানের মোট ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন এবার বৃত্তি লাভ করেছে।

প্রয়াত মজিবর রহমান ১৯৯৬ সালে আটোয়ারী কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি উপজেলার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সদ্য প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বৃত্তিপ্রাপ্ত ২৪ জনের মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল এবং ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে সামিউল, শোভন, মোস্তাক, সাদমান, রাফসান, শামস, আসমিয়া, জিমি, সাফিয়া, তাসিন, অনুশ্রী, সাদিয়া এবং শাম্মী। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে মাসুম, আলিফ, প্রান্ত, মাহিন, নাহিদ, নাঈম, আবিদ, জান্নাত, সেতু, রিয়া ও অষ্টমী।

প্রধান শিক্ষক মো. বাছেদ আলী জানান, দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের এপ্রিলে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত। প্রধান শিক্ষক মো. বাছেদ আলী মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি সকলের প্রতি অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ভবিষ্যতে আটোয়ারী কিন্ডার গার্ডেন শিক্ষার গুণগত মান বজায় রেখে মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।