জুলাই ২১, ২০২৬, ০২:১১ পিএম
তারিখে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন এই আইনপ্রণেতা।ষড়যন্ত্রমূলকভাবে জিম্মি করে অর্থ আদায় করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে সংসদ সদস্য জানান, নির্দিষ্ট দিনে তিনি তার প্রথমা স্ত্রী মোছাঃ মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়াম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর পিতার ব্যবসায়িক অফিসে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহর যোগসাজশে কয়েকজন অপরিচিত ব্যক্তি কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করে এক লক্ষ টাকা আদায় করে। পরবর্তীতে ভাড়াকৃত গাড়িটি আটকে রেখে আরও কয়েক লক্ষ টাকা দাবি করা হয় এবং তা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয়।
এমপি গাজী নজরুল ইসলাম আরও উল্লেখ করেন, ওবায়দুল্লাহর সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর পিতার পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়েছে। ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে সেটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক বলে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে গত ১৭ জুন প্রথম স্ত্রীর একসাথে পারিবারিকভাবেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বৈধভাবে বিয়ে সম্পন্ন হয়েছে বলে তিনি স্পষ্ট করেছেন। এই মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন