মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ৭ জনের যাবজ্জীবন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৩:০৫ পিএম

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ৭ জনের যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে ২০১৬ সালে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে হত্যার দায়ে ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন।দীর্ঘ ১০ বছর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করলেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সেই সময় পুলিশকে এক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক নেতার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগ তুলে মহর আলী ও স্বপন মিয়াকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ ও তথ্য-প্রমাণ যাচাই করে এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিদের আদালতে হাজির করা হয় এবং পরবর্তীতে তাদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।