সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি চেয়ে শুনানি আজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১০:০৭ এএম

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতি চেয়ে শুনানি আজ

শাপলা চত্বর হত্যা মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নিয়ে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

আজকের এই শুনানিতে অংশ নিতে ট্রাইব্যুনালে গ্রেপ্তার থাকা ১১ জন আসামিকে হাজির করার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন আমির হোসেন আমু, ডা. দীপু মনি, ড. আব্দুর রাজ্জাক ও জিয়াউল আহসানসহ অন্যান্যরা।

এর আগে গত বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে নিজেদের শুনানি শেষ করেছিল প্রসিকিউশন পক্ষ। এই মামলায় মোট ৫৮ জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলার নথিপত্র অনুযায়ী, অভিযুক্ত আসামিদের মধ্যে শেখ হাসিনা ও বেনজীর আহমেদসহ মোট ৩০ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

এদিকে, মামলার অন্যতম আসামি জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে আদালতের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। এর আগে গত সপ্তাহে তাকে হাতকড়া না পরিয়ে আদালতে নেওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। বিষয়টি নিয়ে জাতীয় সংসদের আলোচনায়ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বক্তব্য রেখেছিলেন।