বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে সংঘর্ষে আহত ৫

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ১১:৩৯ পিএম

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে সংঘর্ষে আহত ৫

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে যুবদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে আনন্দ মিছিলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি এবং মো দলীয় কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়। নতুন এই কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উপজেলার পাগলা এলাকা থেকে নবগঠিত কমিটির নেতাদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে পৌঁছলে পদবঞ্চিত নেতাকর্মীরা বাধা দেন। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় সৈয়দ রিয়াদ, শাকিল জমাদ্দার ও আবদুল ওয়াব গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।