সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০১:০৬ পিএম
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট ভবনের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বি ব্লকের তৃতীয় তলায় অবস্থিত ওই গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, সংবাদ পাওয়ার পরপরই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে কার্যকর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন