রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৫:১৭ পিএম

জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

জয়পুরহাটে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠসমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থীকে জয়পুরহাট জেলায় সংযুক্ত করা হয়েছে। আগামী ৮ অক্টোবর পর্যন্ত তারা জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে মাঠপর্যায়ের এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিব সরকার মোহাম্মদ রায়হান। অনুষ্ঠানে জেলা পরিষদের সামগ্রিক কর্মকাণ্ড, স্থানীয় সরকার ব্যবস্থার গতিশীলতা এবং মাঠপর্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সভা শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও অতিথিরা একসঙ্গে সৌজন্য আলোকচিত্রে অংশ নেন।