অক্টোবর ১৪, ২০২৬, ১১:৫৪ এএম
গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া দশটার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে পথে রয়েছে আরও পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে চেরাগআলী এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বার্তা পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট দলগুলো। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেন দমকলকর্মীরা।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন