বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৮:৩৫ পিএম

মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হত্যা, অগ্নিসংযোগসহ ষড়যন্ত্রের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপির আয়োজনে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে পৌর মার্কেট চত্বরেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করতে হবে যাতে পলাতক দোসরদের আত্মীয়স্বজন বুঝতে পারেন বিএনপি মাঠে আছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, নেতা খোরশেদ আলম, বাবলু ভূইয়া, শাহজাহান ফকির, উপজেলা বিএনপি নেতা বাবুল হোসেন রনি, পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন, আলাউদ্দিন, ওয়াসিম আরমান, রাজ বাপ্পা, মামুন ভূইয়া ও মহসিন পাটোয়ারী বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।