সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:০৯ পিএম
নদীর ঘাট দখল ও নিয়ন্ত্রণ নিয়ে পাবনার বেড়া পৌরসভায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাটের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুসারী আওয়ামী লীগ নেতারা করে আসছিলেন। ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির একটি অংশকে সঙ্গে নিয়ে তারা এই নিয়ন্ত্রণ বজায় রাখে।
সম্প্রতি বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে দলটির আরেকটি অংশ ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, "দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষই এই ঘটনায় জড়িত। আমরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে আছি।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন