বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে সৌদি প্রতিষ্ঠা দিবসকে আঁধার দিবস হিসেবে পালন

আল্লামা শেখ রায়হান রাহবার

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৪৬ পিএম

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে সৌদি প্রতিষ্ঠা দিবসকে আঁধার দিবস হিসেবে পালন

ছবি-দিনাজপুর টিভি

বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, ঢাকা মহানগর শাখার উদ্যোগে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস (১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর) উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই দিনটিকে তারা আঁধার দিবস হিসেবে পালন করে।

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় এবং মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবারের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইমাম হায়াত তার বক্তব্যে বলেন, মুমিনদের প্রাণকেন্দ্র আল-আরবে ইসলাম বিরোধী, অধিকার হরণকারী এবং উগ্রবাদী সৌদি স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা দিবস সকল ঈমানদার এবং গণতন্ত্রে বিশ্বাসী মানুষের জন্য একটি আঁধার দিবস।

তিনি আরও বলেন, একক ধর্মের নামে ধর্মীয় রাষ্ট্র বা গোষ্ঠীভিত্তিক স্বৈরাচারী রাষ্ট্র মানুষের জীবন ও মানবতার জন্য হুমকি। একমাত্র পথ হলো মহানবী (সাঃ) প্রদত্ত সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা।

সমাবেশে তিনি সকলকে বস্তুবাদী চেতনা বর্জন করে, সকল গোষ্ঠীভিত্তিক অপ-রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে মানবতার রাজনীতি ও মানবতাবাদী রাষ্ট্র গড়ার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।