সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপি ও গণ অধিকার পরিষদ একসঙ্গে কাজ করছে: সারজিস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৫:৫৪ পিএম

এনসিপি ও গণ অধিকার পরিষদ একসঙ্গে কাজ করছে: সারজিস

ছবি - সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজপথের আন্দোলন ও অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একসঙ্গে কাজ করছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) মৌলভীবাজারে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ বিষয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না এবং তাদের বিচার করে নিষিদ্ধ করা উচিত।

নির্বাচন কমিশনের সমালোচনা করে এই নেতা বলেন, কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও চাপের কারণে এনসিপিকে 'শাপলা' প্রতীক দেওয়ার সাহস নির্বাচন কমিশনের নেই। এটি তাদের দুর্বলতা।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারা সরকারের দুর্বলতা প্রকাশ করে, যা এখন দেশজুড়ে প্রতিফলিত হচ্ছে।