সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৫:২৫ পিএম
নড়াইলের কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল প্রায় ২০ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকার পর সেই জায়গাটি পরিষ্কার করে এখন ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
১৯৮৪ সালে টাউন হল নামে ভবনটির উদ্বোধন করা হয়েছিল। কিছুদিন পরই সেখানে 'আল্পনা' নামে একটি সিনেমা হল চালু হয়। কিন্তু প্রায় দুই দশক আগে হলটি বন্ধ হয়ে গেলে জায়গাটি আগাছার জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
জানা গেছে, তাবলিগের 'আলমী শুরায়ী নেজাম' এর পক্ষে মাওলানা শহিদুল এটি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ধর্ম প্রচারের জন্য মসজিদে রূপান্তরিত করেছেন।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান বলেন, ভবনটি ২০ বছর আগে আল্পনা সিনেমা হল ছিল। তিনি শুনেছেন, কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন।
স্থানীয় প্রশাসন আরও জানিয়েছে, এই এলাকায় সরকারের আধুনিক মডেল মসজিদ তৈরির কাজও শেষ পর্যায়ে। সেখানে ইসলামী সংস্কৃতি কেন্দ্র ও নামাজের ব্যবস্থা থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন