রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৯ পিএম

বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ছবি - সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এই যোগদান অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল হামিদ জানান, জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগদান করেন।

মূলগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. হোসাইন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলি আজগর।

এ সময় জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এবং চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।