সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৩৬ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ এলাকা ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আসন (ফেনী-১) থেকেই তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) রাতে ফুলগাজী উপজেলা বিএনপির অধীনে ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি কমিটিতে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
ফুলগাজী সদর ইউনিয়ন: সভাপতি - মনির আহম্মদ, সাধারণ সম্পাদক - মো. ইয়াছিন মাহমুদ মজুমদার।মুন্সিরহাট ইউনিয়ন: সভাপতি - নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক - মোয়াজ্জেম হোসেন চৌধুরী।দরবারপুর ইউনিয়ন: সভাপতি - ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক - মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু।
আনন্দপুর ইউনিয়ন: সভাপতি - জিয়া হায়দার নাছির, সাধারণ সম্পাদক - হুমায়ুন কবির ফারুক।আমজাদহাট ইউনিয়ন: সভাপতি - মোহাম্মদ গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক - বাহার উদ্দিন মজুমদার।জিএমহাট ইউনিয়ন: সভাপতি - আবুল হাসেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক - জহির উদ্দিন পাটোয়ারী।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন জানান, এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন এবং বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন