বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঢাবিতে যেভাবে পালিত হলো হাসিনার জন্মদিন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৭:৫৯ পিএম

ঢাবিতে যেভাবে পালিত হলো হাসিনার জন্মদিন

ছবি - সংগৃহীত

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতি ঘৃণা প্রকাশ করে কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করেছে। এই দিনটিকে শিক্ষার্থীরা ‘ইতিহাসের ঘৃণ্য দিন’ হিসেবে উদযাপন করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ও ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা "খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে" এবং "খুনি হাসিনার জন্মদিন" ইত্যাদি স্লোগান দেন।

‘দ্য রেড জুলাই’ সংগঠনটি জানিয়েছে, বিগত শাসনকালে বিশ্ববিদ্যালয় ও কলেজের হলগুলোতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা শিক্ষার্থীদের বাধ্য করে এসব জন্মদিন পালন করতে নির্দেশনা দিত। আজকের এই আয়োজন ছিল সেই বাধ্যতামূলক কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ।

দ্য রেড জুলাইর সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন:"খুনি হাসিনার জন্য যে কেক কাটা হয়েছে, সেই কেক এমনিতে কুকুরও খেতে চাচ্ছে না। কুকুরও বুঝে যে হাসিনা কতটা স্বৈরাচার ছিল।"কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, "এই ডাইনি আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরিয়েছেন।

অনেক মানুষ খুন করেছে—এজন্যই আমরা এমন প্রতিবাদ করছি। তাকে জুতা মারলেই হবে না; তার ফাঁসি নিশ্চিত করতে হবে।"আয়োজকরা বলেন, তারা এই প্রতিবাদের মাধ্যমে এই বার্তা দিতে চান যে, ভবিষ্যতেও যেন কোনো শাসন ‘স্বৈরাচারী’ভাবে এই ধরনের দিবস পালনে বাধ্য করাতে না পারে।