রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছি’: শিবির সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:২৪ পিএম

জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছি’: শিবির সভাপতি

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় তার সংগঠন কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকেই হযরত ওমর (রা.)-এর আদর্শে উজ্জীবিত নেতৃত্ব গড়ে উঠবে, যারা এই পৃথিবীতে নেতৃত্ব দেবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে আয়োজিত আলিম শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

টাকসু'র ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে এবং জিএস মুহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. হেফজুর রহমান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মু’তাসিম বিল্লাহ শাহেদী।

অনুষ্ঠানের শেষে একটি উন্মুক্ত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান আকর্ষণ হিসেবে গজল পরিবেশন করেন শিল্পী এডভোকেট রুকুনুজ্জামান এবং তুরাগ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।