নভেম্বর ৩, ২০২৫, ০৮:০৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষা খাতের উন্নয়নই সমাজ উন্নয়নের ভিত্তি। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তাই শিক্ষা খাতে উন্নয়ন আমাদের অঙ্গীকার।
রবিবার (২ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে বোয়ালমারী কাঁচদহ ফাজিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।মতবিনিময় সভায় মো. আনোয়ারুল ইসলাম শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বলেন, "আপনাদের দাবি আমরা আন্তরিকভাবে বিবেচনা করব এবং ভবিষ্যতে মাদ্রাসার ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করব।"
সভায় কাঁচদহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান, যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, বিনোদনগর ইউনিয়ন পরিষদের আমির মোহাম্মদ আজিজুল ইসলাম, বিনোদনগর ইউনিয়ন যুব সভাপতি আরিফুল ইসলাম এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন