নভেম্বর ১৩, ২০২৫, ০৭:১৬ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে তিনি উপজেলার পুনট্টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া।
বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটার এবং শিক্ষার্থীদের সাথে উঠান বৈঠক, গণসংযোগ ও মতবিনিময় করেন।কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এসময় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান।
এবং তাদের সমস্যার কথা শোনেন।গণসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা বিএনপি'র সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।
মো. নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপি'র সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপি'র সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম বাদশা, সদস্য মো. রেজওয়ানুর রহমান বাবু, পুনট্টি ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলহাজ্ব শামসুল আলম মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু ননী গোপাল রায়সহ ইউনিয়ন বিএনপি'র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন