নভেম্বর ১৩, ২০২৫, ০৭:৩৩ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক চারটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
গত বুধ ও বৃহস্পতিবারের অভিযানে মালিকবিহীন এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বৃহস্পতিবার (প্রেসরিলিজের মাধ্যমে) বিজিবি এই তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, গত বুধ ও বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ তপসি স্থায়ী পোস্ট, কাটলা বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি এবং বড়গ্রাম এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে মালিকবিহীন ২৪০ বোতল দেশি যৌন উত্তেজক সিরাপ, ১ হাজার ৯৩ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫৩ বোতল ইস্কফ সিরাপ এবং ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার ১৫০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে পৃথক চারটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন