মো: মামুনুর রশিদ
নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, দিনাজপুর জেলা শাখার আয়োজনে আজ দুপুরে সাধারণ ও গরিব মানুষের মাঝে মাছ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং সামাজিক সচেতনতা বিস্তারের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করে দলটি।মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় দিনাজপুর সদর বাঙ্গি বেঁচা মোড় এলাকায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. জবাইদুর রহমান।
তিনি বলেন, “মৎস্যজীবী সমাজকে সংগঠিত করা এবং তাদের অধিকার আদায়ে দলের কার্যক্রম আরও বেগবান হবে।”এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রায়হান আলী।
তিনি বলেন, “মাছ বিতরণের পাশাপাশি লিফলেটের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।”আয়োজকরা জানান, এ ধরনের সামাজিক ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।