নভেম্বর ২২, ২০২৫, ১০:১৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, দিনাজপুর পৌর শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন ও সাবেক মন্ত্রী প্রয়াত খুরশিদ জাহান হক (চকলেট আপা)-এর কবর জিয়ারত করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বাদ আসর ফরিদপুর গোরস্থানে নেতৃবৃন্দ এই কবর জিয়ারত করেন।কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হকসহ তার পিতা-মাতা ও পরিবারের মৃত অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর তাঁতীদলের সভাপতি মো. হিরা আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মো. হাসান আলী,
যুগ্ম সম্পাদক রেজাউল করিম পুতুল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আলী এবং পৌর তাঁতীদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোরশেদ টুটুলসহ অন্যান্য নেতাকর্মীরা।নবগঠিত কমিটির এটি অন্যতম প্রথম কার্যক্রম, যার মাধ্যমে তারা দলের একজন প্রয়াত গুরুত্বপূর্ণ নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন