রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২৩, ২০২৫, ০৪:১৩ পিএম

প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

ইসলামি জনকল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলাম, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ নভেম্বর) বিকেলে শহরের বিশ্বরোড সংলগ্ন অ্যাপটাচ কমিউনিটি মিলনায়তনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

আঞ্জুমান মুফিদুল ইসলাম, দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন (লাবু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান কার্যালয় ঢাকা থেকে আগত যুগ্ম পরিচালক (শাখা কার্যক্রম) অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ লোকমান আহমেদ।

প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথি অতিরিক্ত সচিব (অবঃ) সৈয়দ লোকমান আহমেদ গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

তিনি বলেন, “অবিলম্বে দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হবে।”তিনি আরও বলেন, বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি আঞ্জুমান মুফিদুল ইসলাম শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (সিভিল) মো. শামসুজ্জামান ও ব্রাঞ্চ অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অর্ডিনেশন অফিসার মো. শামসুল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট এম.এ.মজিদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. লুৎফুন কবীর বকুল, ডা. মুহ. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মহসিনুল কালাম রুবেলসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।