এনামুল মবিন (সবুজ)
ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:০৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের চিরিরবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানান খেলাধুলার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির হাসিমপুর মোল্লাপাড়া স্কুল মাঠে চম্পাতলী উদীয়মান ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
চম্পাতলী উদীয়মান ক্লাব ও পাঠাগারের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৩নং ফতেজংপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম (শফি)।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুর রহমান (আতিক), কাঁচিনিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল মাবুদ, হাসিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, হাসিমপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ওয়াহিদা বেগম সহ ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন (সবুজ), সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল মবিন (সবুজ) ও অন্যান্য সদস্যবৃন্দ।