বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেগম খালেদা জিয়ার প্রয়াণে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের শোক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:৫৬ পিএম

বেগম খালেদা জিয়ার প্রয়াণে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের শোক

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ প্রতিষ্ঠান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক ও সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, খুরশীদ জাহান হক ক্যান্সার হাসপাতাল ও মোজাম্মেল হক।

কিডনী ডিজিজেস-এর সভাপতি ত্বাসীন আক্তার হক (ডেল) এবং সাধারণ সম্পাদকবৃন্দ এক বিবৃতিতে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো।

তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অধ্যায়। বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।নেতৃবৃন্দ আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে বারবার পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল। জিয়া হার্ট ফাউন্ডেশন পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

শোক প্রকাশকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশিদ জাহান হক ইনস্টিটিউট এন্ড ক্যান্সার রিসার্চ হাসপাতাল এবং মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস।

এদিকে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য মঙ্গলবার সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবীর, নির্বাহী সদস্য খালেকুজ্জামান বাবুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগেই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ ঢাকা পৌঁছেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।