শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

হাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৬, ০১:১৮ এএম

হাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই বিশেষ মোনাজাত সম্পন্ন হয়।

মরহুমার রূহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রূহের শান্তি কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।এ ছাড়াও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব ও হাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।