রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সুজালপুরে বিএনপির উঠান বৈঠক; মানুষের পাশে থাকার অঙ্গীকার নেতাকর্মীদের

মো. আরিফ ইসলাম

জানুয়ারি ৭, ২০২৬, ১০:০৩ এএম

সুজালপুরে বিএনপির উঠান বৈঠক; মানুষের পাশে থাকার অঙ্গীকার নেতাকর্মীদের

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকালে বড় শীতলাই মাষ্টারপাড়া গ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই বৈঠক আয়োজন করা হয়।

বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম রাজার সভাপতিত্বে বৈঠকে বক্তারা দলের সাংগঠনিক ঐক্য বৃদ্ধি এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতি আজাহারুল ইসলাম রাজা বলেন তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে এই ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক লাইছুর রহমান লিপু এবং উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন বক্তব্য রাখেন। বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সুভাস দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।