মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১১, ২০২৬, ০৪:০৯ পিএম
দিনাজপুরের সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়ন পরিষদে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং ৫নং শশরা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এলাকার শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা।
বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারের এই ত্রাণ কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রকৃত দুস্থরা যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।" ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে শশরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রচণ্ড শীতে সরকারি এই উষ্ণ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ।