রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ৩নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

ইউসুফ আলী

জানুয়ারি ১৭, ২০২৬, ১০:১৭ পিএম

দিনাজপুরে ৩নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে দিনাজপুর পৌর বিএনপির অন্তর্গত ৩নং ওয়ার্ডের আয়োজনে শহরের মুন্সিপাড়া হেমায়েত আলী হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মঞ্জুরুল করিম জ্যামসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা ও পৌর পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।