রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৬, ১১:৪৩ পিএম

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব দিনাজপুর পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শহরের সুইহারি মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির ১২টি ওয়ার্ডে ধারাবাহিক দোয়া মাহফিল কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুল হক হেলাল, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম এবং আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশপ্রেমের কথা স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল ইসলাম।